0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Fansh Chakra - Detective Sarbari Sengupta Series|| Siddhartha Paul || ফাঁস চক্র - গোয়েন্দা শর্বরী সেনগুপ্ত সিরিজ || সিদ্ধার্থ পাল

  • 0 /5 (0)

SKU: FC01

₹263.00 ₹350.00

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
বৃষ্টিস্নাত শহরের এক কোণে দুর্ঘটনায় হত হয়েছেন দীপশিখা চ্যাটার্জি নামক গৃহবধু। তার মৃতুর পরে একমাস কেটে গেলেও বাড়িতে হানা দিচ্ছে কেউ অথচ কিছুই খোয়া যাচ্ছে না। পুলিশের সাহায্য না পেয়ে ঈগলআই প্রাইভেট ডিটেকটিভ ফার্মের শরণাপন্ন হয়েছে অংশুমান। এই ফার্মেই আছেন শর্বরী। অতীত, ভাঙা পরিবার, সম্পর্কের স্মৃতি, সব নিয়ে জর্জরিত সে। 

পুরুষপ্রধান জীবিকায় কর্মক্ষেত্রেও তার উপরে ভরসা করার লোকের অভাব। সেজন্যেই হয়তো সে নিমরাজি হয়েই এই আপাত ছোটোখাটো তদন্তটির দায়িত্ব নেয়। তবে সত্যিই কি ব্যাপারটা ছোটো?প্রাথমিক অনুসন্ধান থেকেই অসঙ্গতি চোখে পড়ে শর্বরীর। দীপশিখার মৃত্যু কি সত্যিই দুর্ঘটনা না এক সুপরিকল্পিত অন্তর্ঘাত? গভীরে যাওয়া শুরু করতেই ঘিরে আসে রহস্যের জাল, একের পর এক খুন হতে থাকে। 

সোশ্যাল মিডিয়ার ঝলমলে জগতের পিছনে লুকিয়ে থাকা বিপদের কথা জানতে পারার পরেই আসে প্রচ্ছন্ন আর প্রত্যক্ষ হুমকি। ব্যক্তিগত জীবনের ঝঞ্ঝার সঙ্গে পেশার সংঘাতে বিপর্যস্ত হতে থাকে সবকিছুই। শর্বরী কি হার স্বীকার করে নেবে?না। অচেনা অদেখা শত্রুর মোকাবিলায় পিছু হটার প্রশ্নই নেই। অটল ধীশক্তি নিয়ে সুত্রের পর সুত্রের সহায়তায় সে হেঁটে যায় বিপজ্জনক জটিল পথে। 

‘সিটি অফ জয়’ এর অন্ধকার হিমশীতল নির্মম রূপের মুখোমুখি হয়। শর্বরী কি পারবে দীপশিখা ও অন্যান্যদের জন্য ন্যায় ছিনিয়ে নিতে?উত্তর পাওয়া যাবে এই শ্বাসরুদ্ধকর থ্রিলার উপন্যাস, “ফাঁসচক্র”-তে।
  • Weight
    380 g
  • No. of Pages
    192
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2025
img
Siddhartha Pal

সিদ্ধার্থ পাল এমন একজন বাংলা লেখক, যার লেখাকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে ফেলা কঠিন। 'হিমযুগ'-এর হিমশীতল ডিস্টোপিয়ান পৃথিবী থেকে শুরু করে 'রুদ্র চৌধুরী' সিরিজের টানটান উত্তেজনাপূর্ণ গুপ্তচরবৃত্তি; কিংবা 'মজারু'-র হাসির দমক থেকে 'কাইজার ও অন্যান্য'-র অতিপ্রাকৃত রহস্য—কল্পবিজ্ঞান, স্পাই থ্রিলার, ক্রাইম, কমেডি এবং প্যারানরমাল, সব ক্ষেত্রেই তিনি সমান সাবলীল।
দক্ষিণ কলকাতায় জন্ম নেওয়া সিদ্ধার্থ এখন নিউ জার্সিতে বসবাস করেন। তবে প্রবাসে থাকলেও তার কলমে অটুট আছে খাঁটি বাঙালি গল্পকারের সহজাত দক্ষতা—প্রতিটি পৃষ্ঠায় তিনি নিপুণভাবে বুনে চলেন উত্তেজনা, কল্পনা আর মানবিকতার মেলবন্ধন। নামী শারদীয়া পত্রিকা ও বিভিন্ন সাহিত্য সংকলনে তার লেখা নিয়মিত প্রকাশিত হয় এবং এখন পর্যন্ত তার সাতটি বই পাঠকসমাদৃত হয়েছে।
আপনি যদি শ্বাসরুদ্ধকর থ্রিলার, চিন্তার খোরাক জোগানো সায়েন্স ফিকশন অথবা প্রাণখোলা হাসির কোনো গল্প খুঁজছেন, তবে সিদ্ধার্থ পালের বইগুলো আপনার সংগ্রহে থাকার মতোই।

See all book by Siddhartha Pal

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mahakal || Dibaar Das || মহাকাল || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹600.00 ₹799.00

Kaltantra || Dibakar Das || কালতন্ত্র || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹206.00 ₹275.00

Hatyar Noishopotro || Dibakar Das || হত্যার নৈশপত্র || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹300.00 ₹399.00

Mahaprasthan || Dibakar das || মহাপ্রস্থান || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹600.00 ₹799.00

Mahajatra || Dibakar Das || মহাযাত্রা || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹600.00 ₹799.00

Amanishi || Dibakar Das || অমানিশি || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹225.00 ₹299.00