0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img

Dui Nari Hate Tarbari || Sunil Gangopadhyay || দুই নারী হাতে তরবারি || সুনীল গঙ্গোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: DNHTI

₹400.00 ₹500.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery

অবাসী বাঙালিদের কাহিনি ‘দুই নারী, হাতে তরবারি’। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাঙালিরা আমেরিকার মুক্ত সমাজে কেমন জীবন কাটাচ্ছে, তারই কয়েক ঝলক ছবি এই উপন্যাসে প্রকাশিত। নানা চরিত্রের মধ্যে প্রধান হয়ে উঠেছে দুইজন নারী- কুহু ও ঊষসী। কুহু তেজস্বিনী মেয়ে স্বামী প্রদীপের সঙ্গে সে নিউ জার্সিতে থাকে। তাদের যমজ ছেলেমেয়ে। উষসী মেয়েটি অসাধারণ রূপসী, পশ্চিমবঙ্গে সে ছিল উদীয়মান নৃত্যশিল্পী। যাদবপুরের কৃতী ইঞ্জিনিয়ার, বর্তমানে আমেরিকায় কর্মরত রণজয়ের সঙ্গে বিয়ে হওয়ায় ঊষসী দেশ ছাড়ে। অত্যন্ত স্বচ্ছল রণজয় অ্যালকোহলিক। বিয়ের এত বছর পরেও তারা নিঃসন্তান। নিউ জার্সিতে সুন্দরী ঊষসী একটি স্থানীয় বাঙালি ক্লাবের সেক্রেটারি। একদিন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় নিউ জার্সিতে এলে তাঁকে নিমন্ত্রণ জানায় ঊষসীরা। রাতের পার্টিতে কুহু ‘কড মাছের তরকারিতে নুন বেশি হয়েছে’ বললে খুব অপমানিত বোধ করে ঊষসী। নিঃসঙ্গ ঊষসী এরপর খুঁজে নেয় প্রতিশোধের অদ্ভুত উপায়। কুহুর স্বামী প্রদীপকে সে তার যৌবন দিয়ে প্ররোচিত করতে শুরু করে। ফাঁদে পড়ে প্রদীপ। ক্ষুব্ধ কুহু প্রদীপকে ছেড়ে শুরু করে স্বাধীন জীবনযাপন। আর এই জটিল সময়েই ধরা পড়ে প্রদীপের ব্রেন টিউমার। এরপর আবার মুখোমুখি হয় বদলে যাওয়া দুই নারী। সুনীল গঙ্গোপাধ্যায়ের এবারের উপন্যাসে নারী আরও আধুনিক এবং আরও রহস্যময়।


img
Sunil Gangopadhyay

সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ২১ ভাদ্র ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪) ফরিদপুর, বাংলাদেশ শিক্ষা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বীমা কোম্পানিতে অফিসার্স ট্রেনি, ইউনেস্কোর বয়স্ক শিক্ষা প্রচারের কর্মী, সরকারী অফিসের করণিক, অধুনালুপ্ত একটি দৈনিক সংবাদপত্রের বিভাগীয় সম্পাদক। প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। কবি হিসেবে যখন খ্যাতির চূড়ায়, তখন একসময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ’। শারদীয়া ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন’। ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে, ১৯৮৩-তে পান বঙ্কিম পুরস্কার। ১৯৮৫-তে পান সাহিত্য আকাদমি পুরস্কার। ছদ্মনাম ‘নীললোহিত’। আরও দুটি ছদ্মনাম—‘সনাতন পাঠক’ এবং ‘নীল উপাধ্যায়’। প্রয়াণ: ২৩ অক্টোবর, ২০১২।

See all book by Sunil Gangopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mahakal || Dibaar Das || মহাকাল || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹600.00 ₹799.00

Kaltantra || Dibakar Das || কালতন্ত্র || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹206.00 ₹275.00

Hatyar Noishopotro || Dibakar Das || হত্যার নৈশপত্র || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹300.00 ₹399.00

Mahaprasthan || Dibakar das || মহাপ্রস্থান || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹600.00 ₹799.00

Mahajatra || Dibakar Das || মহাযাত্রা || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹600.00 ₹799.00

Amanishi || Dibakar Das || অমানিশি || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹225.00 ₹299.00