0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img

Dashti Upanyas || Sunil Gangopadhyay || দশটি উপন্যাস || সুনীল গঙ্গোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: DUSG

₹960 ₹1,200 20% OFF

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery

নিজের লেখালেখি সম্বন্ধে বলতে গিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর সময়ের প্রতিক্রিয়াকে চিহ্নিত করেছিলেন ‘ব্যাখ্যাহীন অস্থিরতা’ বলে। মন্তব্যটি তাৎপর্যপূর্ণ। এই ‘অস্থিরতা’কে শুধু কোনও যুবকের অস্থিরতা বললে ভুল হবে। আত্মপ্রকাশের অস্থিরতাও এ নয়। বলা যেতে পারে, এ হচ্ছে অভিজ্ঞান সন্ধানের যন্ত্রণা। ষাটের দশকে কবি সুনীল গঙ্গোপাধ্যায় যখন তাঁর প্রথম উপন্যাস যুবক যুবতীরা লিখছেন আপন খেয়ালে, কোথাও ছাপাবার তাগিদ ছাড়াই, তখন বাংলা উপন্যাসের নানা দিকবদল ঘটে গেছে নামকরা ঔপন্যাসিকদের হাতে। বিস্ময়ঘন রোমান্সের ছায়ালোকে নয়, অন্তর্মুখিতায়, আত্মনিমগ্নতায় এই। সময়ের কথাকাহিনির চরিত্রদের আমরা মুক্তি খুঁজতে দেখি। যুবক-যুবতীরা বেরিয়ে পড়েছে জীবনের মানে খুঁজতে। একেবারে নিজেদের মতো করে। অথচ জীবনের অন্বয় ভেঙে গেছে, শব্দ হারিয়ে ফেলেছে তার অভিধা। তবু তাদের আর্তিকে চিনতে পাঠকের ভুল হয়নি।আত্মপ্রকাশ-এ এসে সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা উপন্যাসের সীমাহীন ভূগোলকে যেভাবে অতিক্রম করে যাত্রা শুরু করলেন, তা এক আশ্চর্য সিদ্ধি৷ সেই অভিযাত্রা এখনও থামেনি। তাই সর্বশেষ উপন্যাসে আজও সুনীল অনন্যদীপ্ত।যথার্থ ঔপন্যাসিকের পটজ্ঞানে, চরিত্রচিত্রণের কারুতায়, বিদীর্ণ মানবপ্রতিমার নির্মাণে, সময়চেতনায়, মূল্যবোধে, বিচিত্র গল্প চয়নের কুশলতায়, সত্যের অনুসন্ধানে, জীবনজিজ্ঞাসার ব্যাকুলতায় সুনীলের যে-স্বাতন্ত্র্য ও উজ্জ্বল প্রকাশ, তা বাংলা কথাসাহিত্যের সম্পদ। তাঁর প্রথম উপন্যাস থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ দশকে লেখা উপন্যাসেও সুনীল সমান সজীব সমান প্রাণবন্ত। তাঁর গদ্যশৈলীতে কবি ও কথাকার সুনীলের অনুপম মেলবন্ধন অনুভব করা যায়।সুনীল গঙ্গোপাধ্যায়ের হাতে উপন্যাসের শিল্পরূপ নতুন মাত্রা পেয়েছে। তাঁর নানা স্বাদের দশটি উপন্যাস চয়ন করে প্রকাশিত হল এই অসামান্য সংকলন। এতে আছে এইসব স্মরণীয় উপন্যাস: যুবক যুবতীরা, সরল সত্য, সংসারে এক সন্ন্যাসী, কালো রাস্তা সাদা বাড়ি, কবি ও নর্তকী, তুমি কে, ছবির মানুষ, নবজাতক, জল-জঙ্গলের কাব্য এবং স্বর্গের নীচে মানুষ।


img
Sunil Gangopadhyay

সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ২১ ভাদ্র ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪) ফরিদপুর, বাংলাদেশ শিক্ষা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বীমা কোম্পানিতে অফিসার্স ট্রেনি, ইউনেস্কোর বয়স্ক শিক্ষা প্রচারের কর্মী, সরকারী অফিসের করণিক, অধুনালুপ্ত একটি দৈনিক সংবাদপত্রের বিভাগীয় সম্পাদক। প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। কবি হিসেবে যখন খ্যাতির চূড়ায়, তখন একসময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ’। শারদীয়া ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন’। ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে, ১৯৮৩-তে পান বঙ্কিম পুরস্কার। ১৯৮৫-তে পান সাহিত্য আকাদমি পুরস্কার। ছদ্মনাম ‘নীললোহিত’। আরও দুটি ছদ্মনাম—‘সনাতন পাঠক’ এবং ‘নীল উপাধ্যায়’। প্রয়াণ: ২৩ অক্টোবর, ২০১২।

See all book by Sunil Gangopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Sharodiyo Krittibas 1433 (2026) || শারদীয় কৃত্তিবাস ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹179 ₹200 11% OFF

Sananda Pujo 1433 (2026) || সানন্দা পুজো ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹288 ₹320 10% OFF

Uma 1433 || উমা ১৪৩৩
  • 0 /5 (0)

Magazine Writer

₹359 ₹399 10% OFF

Sharodiyo Antareep 1433 || শারদীয় অন্তরীপ ১৪৩৩
  • 0 /5 (0)

Magazine Writer

₹269 ₹300 10% OFF