0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img

Dashti Kishor Upanyas || Sunil Gangopadhyay || দশটি কিশোর উপন্যাস || সুনীল গঙ্গোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: DKUSSG

₹800 ₹1,000 20% OFF

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery

বড়দের গল্প লেখায় যিনি প্রতিষ্ঠিত, তিনি ছোটদের কাহিনি রচনায় সিদ্ধহস্ত হবেন এমন কোনও কথা নেই। ছোটদের গল্প ছোটদের ভাষায় বলতে পারা, ছোটদের চোখ দিয়ে দেখতে পারা বেশ দুরূহ। খুব সোজা নয় মোটেই। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় বড়দের মতো ছোটদের লেখাতেও এক সার্থক স্রষ্টা।কিশোর পাঠকদের জন্য এযাবৎ তিনি যা লিখেছেন তা এক আশ্চর্য কল্পনার জগৎ, যেখানে অনায়াসে ডানা মেলতে পারে তারা। অলীক ও অবাস্তব বিষয়কে বর্জন করে লেখক সেই জগতে চিত্রায়িত করেছেন কোনও রোমাঞ্চকর অভিযান, দেশপ্রেম, ভূগোল ও ইতিহাসের অবিকৃত রূপ, নির্মল রসিকতা, মানুষের প্রতি মমত্ব, সাহসিকতা ইত্যাদি বিষয়। মুক্তোর মতো স্বচ্ছ সংলাপে এবং শিশিরবিন্দুর মতো নির্ভার গদ্যে লেখা সেইসব কাহিনি কিশোর-মনে মূল্যবোধ তৈরি করে। একই সঙ্গে তাদেরকে সময় ও সমাজ সম্পর্কে সচেতন করে তোলে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কিশোরকাহিনিগুলি শুধু গল্প নয়, তার চেয়েও বেশি কিছু। এই সংকলনে আছে এমনই দশটি কাহিনি: সত্যি রাজপুত্র, হলদে বাড়ির রহস্য, দিনে ডাকাতি, ডুংগা, জঙ্গলের মধ্যে গম্বুজ, আঁধার রাতের অতিথি, আকাশ দস্যু, কালো পর্দার ওদিকে, উদাসী রাজকুমার এবং অন্ধকারের বন্ধু।

img
Sunil Gangopadhyay

সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ২১ ভাদ্র ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪) ফরিদপুর, বাংলাদেশ শিক্ষা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বীমা কোম্পানিতে অফিসার্স ট্রেনি, ইউনেস্কোর বয়স্ক শিক্ষা প্রচারের কর্মী, সরকারী অফিসের করণিক, অধুনালুপ্ত একটি দৈনিক সংবাদপত্রের বিভাগীয় সম্পাদক। প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। কবি হিসেবে যখন খ্যাতির চূড়ায়, তখন একসময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ’। শারদীয়া ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন’। ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে, ১৯৮৩-তে পান বঙ্কিম পুরস্কার। ১৯৮৫-তে পান সাহিত্য আকাদমি পুরস্কার। ছদ্মনাম ‘নীললোহিত’। আরও দুটি ছদ্মনাম—‘সনাতন পাঠক’ এবং ‘নীল উপাধ্যায়’। প্রয়াণ: ২৩ অক্টোবর, ২০১২।

See all book by Sunil Gangopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Sharodiyo Krittibas 1433 (2026) || শারদীয় কৃত্তিবাস ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹179 ₹200 11% OFF

Sananda Pujo 1433 (2026) || সানন্দা পুজো ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹288 ₹320 10% OFF

Uma 1433 || উমা ১৪৩৩
  • 0 /5 (0)

Magazine Writer

₹359 ₹399 10% OFF

Sharodiyo Antareep 1433 || শারদীয় অন্তরীপ ১৪৩৩
  • 0 /5 (0)

Magazine Writer

₹269 ₹300 10% OFF