0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Bramha Thakur Plus Two || Rupam Islam || ব্রহ্ম ঠাকুর প্লাস টু || রূপম ইসলাম

  • 0 /5 (0)

SKU: BTP2

₹199 ₹250 20% OFF

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
ব্রহ্ম ঠাকুর বললেন— এই নাও ক্লু। ওই এরোপ্লেনটাই হল তোমার ক্লু। ‘লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার’— ওই ‘কাণ্ডারী’ও একজন উড়োজাহাজযাত্রী। এবার বল তো দেখি— সিনেমার পরবর্তী দৃশ্যে ঠিক কী কী ঘটিতে চলিয়াছে? —এই বলে তিনি আশ্চর্যের কোমর জড়িয়ে ধরে, তার এক হাত নিজের হাতে তুলে নিলেন। হুঁ হুঁ করে ওয়াল্টজ ছন্দে ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর সুর ভাঁজতে ভাঁজতে নাচতে শুরু করলেন। এই খোলা ছাদই এখন তাঁর বলরুম...
কাহিনী ১
ব্রহ্ম ঠাকুর প্লাস টু
মধ্যরাত্রিতে এরিক দত্তকে বন্দি করে রাখা ঘরটায় প্রবেশোদ্যত দু'জন রক্ষী। ঘরের মধ্যে দুমদাম শব্দ হওয়ায় উৎকর্ণ-কৌতুহলী হয়ে তারা সিঁড়ি ভেঙে উপরে উঠে এসেছে। ঘরটার বন্ধ করে রাখা আলো বাইরে থেকে সুইচ টিপে জ্বালিয়েছে। আর সুকৌশলী এরিক চোখ বন্ধ রেখে ভাবছেন, এমন কী ঘটাতে পারা যায়, যাতে বাতিটা ভেঙে যাবে! আবার অন্ধকার হলেই অন্ধকারে চোখ সয়ে যাওয়া এরিক দত্তের সুবিধে...
কাহিনী ২
ব্রহ্ম ও পলিথিন মাতা
পলিথিন মাতা ক্রুদ্ধস্বরে প্রশ্ন করলেন— আপনি ঘুরিয়ে আমায় ‘রামছাগল’ বললেন?
ব্রহ্ম বললেন— ওসব গায়ে মেখো না মা! কী বলতে কী বলেছি। তবে— দাঁড়াও! ঠিকই তো বলেছি। শোনো, নারীবাদের মানে হল সাম্য। নারীপুরুষে সাম্য। তাই ‘রামছাগল’ বলেছি। তা তুমি চাইলে ‘সীতাহাগলিনী’ বা ‘মহিলা ছাগল’ও বলতে পারি। মানেটা কিন্তু একই দাঁড়াবে...
  • Weight
    350 g
  • No. of Pages
    180
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2022
  • Publisher
img
Rupam Islam

রূপমের জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৪, কলকাতায়। টাকি হাউজ় স্কুলে শিক্ষক হিসেবে কাজ করেছেন ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত। তারপর স্বেচ্ছাঅবসর নিয়ে নানা ধরনের সাংস্কৃতিক কাজে নিজের কর্মপরিধি বিস্তৃত করেছেন। ১৯৯৮ সালে এইচএমভি থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘তোর ভরসাতে’। ১৯৯৯ সালে জনপ্রিয়তম বাংলা রক ব্যান্ড ‘ফসিল্‌স’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। ২০০২-এর ‘ফসিল্স’ অ্যালবামে গানের গোত্র হিসেবে প্রথমবার বাংলায় লেখা হল ‘রক’। ‘বাংলা রক’ এরপর রূপমের হাত ধরেই মান্যতা পেল। এ ছাড়াও কাওয়ালি থেকে কীর্তন, সেমি-ক্লাসিক্যাল থেকে নানা ধরনের পল্লিগান— হরেক কিসিমের বাংলা গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন।

‘বাংলা রক’ নামের সংগীত পত্রিকা সম্পাদনা, তাঁর প্লেব্যাক এবং সংগীত পরিচালক/গীতিকার জীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঔপন্যাসিক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’— তাঁর প্রথম উপন্যাস-গ্রন্থ। আনন্দ পাবলিশার্স থেকে নিয়মিত প্রকাশিত হয়েছে তাঁর সংগীত বিষয়ক এবং আত্মজৈবনিক বিভিন্ন গদ্যের সংকলন।

সম্মান: ২০০৯-এ দেশের শ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে জাতীয় পুরস্কার। ২০১৫-’১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘সংগীত সম্মান’।

See all book by Rupam Islam

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Sharodiya Nabokollol 1433 (2026) || শারদীয়া নবকল্লোল ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹195 ₹250 22% OFF

Sharodiya Shuktara 1433 (2026) || শারদীয়া শুকতারা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹199 ₹220 10% OFF

Brishti Homestay || Ribhu Mukhopadhyay || বৃষ্টি হোমস্টে || ঋভু মুখোপাধ্যায়
  • 0 /5 (0)

₹156 ₹200 22% OFF

Amaavas || Tamoghna Naskar || অমাওস || তমোঘ্ন নস্কর
  • 0 /5 (0)

Tamaghna Naskar

₹249 ₹325 23% OFF

Blue Chair Ebong || Kousik Samanta || ব্লু চেয়ার এবং || কৌশিক সামন্ত
  • 0 /5 (0)

Koushik Samanta

₹234 ₹300 22% OFF

Mrityu Upotyaka
  • 0 /5 (0)

₹249 ₹320 22% OFF

Mefisto
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Ravanayan 1
  • 0 /5 (0)

₹234 ₹300 22% OFF