0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img

Bramha Janen || Saswata Dhar || ব্রহ্মা জানেন || শাশ্বত ধর

  • 0 /5 (0)

এই পঞ্চম বেদে মুক্তির কথা আছে, না আছে সর্বনাশের সূত্র?

SKU:

₹216.00 ₹270.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
সৃষ্টির আদি রহস্য কি ফাঁস হবে এবার? ব্রহ্মা কী জানেন যা আমরা জানি না?জ্ঞান, ধর্ম আর সভ্যতার আলো ছড়িয়েছে চার বেদ। কিন্তু তারই মধ্যে সঙ্গোপনে কি লুকিয়ে আছে আরও এক বেদ। যদি সত্যিই থেকে থাকে, তাহলে ব্রহ্মার একটি মাথার সঙ্গে তার কী সম্পর্ক থাকতে পারে? এই পঞ্চম বেদে মুক্তির কথা আছে, না আছে সর্বনাশের সূত্র?একটি পুরোনো ডায়রি আর ছিন্নপত্রের সঙ্গীত সংকেত সাত্যকি আর রিধিমাকে টেনে নিয়ে যায় রক্তাক্ত এক অভিযানে। সেই সূত্র আবার পথ দেখায় অজানা এক সুরের দিকে। সতর্ক পদক্ষেপ প্রয়োজন, কারণ প্রতি ধাপেই লুকিয়ে আছে হত্যা, বিশ্বাসঘাতকতা ও রক্তের ছায়া।অনেকে ইতোমধ্যেই ছুটছে সেই জ্ঞানের খোঁজে। বীরভূমের মন্দির থেকে বেনারসের শ্মশানঘাট, সর্বত্র জাল বুনছে মারাত্মক ষড়যন্ত্র ও মৃত্যুর হাতছানি।”ব্রহ্মা জানেন- উপন্যাসটি ভারতীয় ঐতিহ্য এবং আধুনিক রাজনীতির মিশেলে রচিত অভূতপূর্ব পৌরাণিক থ্রিলার যা পাঠককে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন করবে। হারানো সেই জ্ঞান আলো আনবে, না ডেকে আনবে ধ্বংস? এই উপন্যাসের অন্তিম পর্যায়ে রয়েছে সেই প্রশ্নের উত্তর।
img
Saswata Dhar

শাশ্বত ধরের জন্ম ১৯৮৮ সালে। শিক্ষা ও বেড়ে ওঠা হাওড়া জেলার বালিতে। বর্তমানে তিনি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। ছোটবেলা থেকেই বইপড়ার নেশা আর নিজের খেয়ালে অল্প লেখালেখি করার অভ্যাস ছিল। পড়তে পড়তে আর লিখতে লিখতে শব্দের সাথে একাত্মতা, কাহিনির সঙ্গে নিবিড় সংযোগ তৈরি করা তার কাছে বেজায় আনন্দের। তার শখের মধ্যে আর একটি হল ভ্রমণ। যার ফলে গল্পে নতুন নতুন প্লট বা জীবন-অভিজ্ঞতার প্রকাশ ঘটাতে সুবিধা হয়।
বেশ কয়েক বছর ধরেই তিনি নিয়মিত লিখছেন। তার অনেক গল্প বিভিন্ন সংকলনে পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে তার অনেকগুলি বই প্রকাশিত হয়েছে। সবকটি বই পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে।

See all book by Saswata Dhar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Sambhawami Yuge Yuge || Saswata Dhar || সম্ভবামি যুগে যুগে || শাশ্বত ধর
  • 0 /5 (0)

Saswata Dhar

₹199.00 ₹249.00