0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Anamika Bole Dakte Pari Ki Tomay || Rupam Islam || অনামিকা বলে ডাকতে পারি কি তোমায় || রূপম ইসলাম

  • 0 /5 (0)

SKU: ABDPKTRI01

₹219 ₹275 20% OFF

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
বিচিত্র সব চরিত্র আর ঘটনার ঘনঘটা রূপম ইসলাম-এর লেখা প্রথম দুটি উপন্যাসে। কখনও বিগ বাজেট বাংলা ছবির সাজানো ট্রেন দুর্ঘটনার আবহ, আবার কখনও অনলাইন সুইসাইড গেম খেলতে গিয়ে মৃত এক ছাত্র। রয়েছে ‘নিশাচরী’ ও ‘স্মৃতিভল্লুক’, ড্রাগ-অ্যাডিক্ট এক বিদেশিনী এবং এক নির্বাসিতা লামা, আছে বাংলা ছবির জনপ্রিয় এক নায়ক। এবং এই সব জীবন-রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে এক পলাতক বৃদ্ধ মনোবিদ, যাঁর অল্টারনেটিভ অস্তিত্ব অবিচ্ছিন্ন এক অ্যাডভেঞ্চার!

উপন্যাস ১
চাঁদনিতে উন্মাদ একজন
বাংলা ছবির সফল নায়ক আশ্চর্য কলেজ জীবনে ঠিক কেমন ছিল?
তাকে কি বিপ্লবী মনোবৃত্তির বলা চলত, নাকি সে ছিল কনভেনশনাল, সাবধানী? সে কি নরম-সরম রোমান্টিক ছিল, নাকি ছিল একরোখা, প্রতিবাদী? এসব প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে একটা মনস্তাত্ত্বিক তদন্তের গতিপথ। কেন শুটিং করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিল সে, কেনই বা চাঁদনি রাতে তার দশা হয় উন্মাদপ্রায়— সব জটিলতার জট ছাড়িয়ে এর সাবলীল ব্যাখ্যা করতে পারেন যিনি, তিনিই ডঃ ব্রহ্ম ঠাকুর।
এই ব্রহ্ম ঠাকুর শুধু এক বৃদ্ধ মনোবিদই নন, তাঁর লুকানো ইতিহাসের পরতে পরতে ঠাসা রোমাঞ্চ।
উপন্যাস ২ 
অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?
‘যমুনা কি বলতে পারে / কতবার কেঁদেছে রাধা / আনমনে চলতে গিয়ে / কোন পথে পেয়েছে বাধা’— তানপুরা হাতে নিয়ে ছাদে বসে রাগাশ্রয়ী গানটি গাহিলেন ডঃ ব্রহ্ম ঠাকুর, এমন সময় বৃষ্টি নামল। অদ্ভুত ব্যাপার। তিনি যতবারই এই গানটি গান, ততবারই বৃষ্টি নামে। অথচ গানটি তো বৃষ্টির গান নয়, তিনিও তানসেন নন। বিষয়টি নিয়ে কি তদন্ত করে দেখা দরকার? —ভাবতে ভাবতেই ব্রহ্ম ঠাকুর শুনতে পেলেন সামনের রাস্তায় একটি গাড়ি এসে থামল। সঙ্গে সঙ্গেই তাঁর মনে পড়ল, আসলে তিনি তদন্ত করছেন শান্তিনিকেতনে এক জাপানি ছাত্রের অপঘাত মৃত্যুর বিষয়। তিনি মনে মনে অপেক্ষাই করছিলেন হালকা বৃষ্টি-রাতের এই অতিথির। রহস্যের সমাধানে আর বেশি দেরি নেই।
  • Weight
    390 g
  • No. of Pages
    166
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2022
  • Publisher
img
Rupam Islam

রূপমের জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৪, কলকাতায়। টাকি হাউজ় স্কুলে শিক্ষক হিসেবে কাজ করেছেন ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত। তারপর স্বেচ্ছাঅবসর নিয়ে নানা ধরনের সাংস্কৃতিক কাজে নিজের কর্মপরিধি বিস্তৃত করেছেন। ১৯৯৮ সালে এইচএমভি থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘তোর ভরসাতে’। ১৯৯৯ সালে জনপ্রিয়তম বাংলা রক ব্যান্ড ‘ফসিল্‌স’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। ২০০২-এর ‘ফসিল্স’ অ্যালবামে গানের গোত্র হিসেবে প্রথমবার বাংলায় লেখা হল ‘রক’। ‘বাংলা রক’ এরপর রূপমের হাত ধরেই মান্যতা পেল। এ ছাড়াও কাওয়ালি থেকে কীর্তন, সেমি-ক্লাসিক্যাল থেকে নানা ধরনের পল্লিগান— হরেক কিসিমের বাংলা গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন।

‘বাংলা রক’ নামের সংগীত পত্রিকা সম্পাদনা, তাঁর প্লেব্যাক এবং সংগীত পরিচালক/গীতিকার জীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঔপন্যাসিক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’— তাঁর প্রথম উপন্যাস-গ্রন্থ। আনন্দ পাবলিশার্স থেকে নিয়মিত প্রকাশিত হয়েছে তাঁর সংগীত বিষয়ক এবং আত্মজৈবনিক বিভিন্ন গদ্যের সংকলন।

সম্মান: ২০০৯-এ দেশের শ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে জাতীয় পুরস্কার। ২০১৫-’১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘সংগীত সম্মান’।

See all book by Rupam Islam

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

THE TEHRAN FILES || Koushik Das || দ্য তেহরান ফাইলস || কৌশিক দাশ
  • 0 /5 (0)

Koushik Das

₹319 ₹425 25% OFF

Surjo Dobar Por || Nirban Ray || সূর্য ডোবার পর || নির্বাণ রায়
  • 0 /5 (0)

₹349 ₹449 22% OFF

TRASH || Anupam Mukhopadhyay || ট্র্যাশ || অনুপম মুখোপাধ্যায়
  • 0 /5 (0)

Anupam Mukhopadhyay

₹214 ₹275 22% OFF

Gourbhairabi || Abhik Sarkar || গৌড়ভৈরবী || অভীক সরকার
  • 0 /5 (0)

Avik Sarkar

₹269 ₹350 23% OFF

Chander Premik || Binod Ghoshal || চাঁদের প্রেমিক || বিনোদ ঘোষাল
  • 0 /5 (0)

Binod Ghoshal

₹194 ₹249 22% OFF

Sharadiya Desh 1433 || 2026 || শারদীয় দেশ ১৪৩৩ || ২০২৬
  • 0 /5 (0)

Magazine Writer

₹309 ₹340 9% OFF